Dhaka , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি – ‘ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো’ সেনাবাহিনীর ভূমিকা এখন পর্যন্ত প্রশংসনীয়: জামায়াত আমির ভোটের ফলাফল নির্ধারণ করবে তিনটি বিষয়, বিএনপির জয়ের সম্ভাবনা বেশি কুমিল্লা-৩; মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক রাজধানীতে প্রশান্তি হাসপাতাল লিমিটেড–এ ডা. এস এম আব্দুল আলিম–এর চিকিৎসার আড়ালে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ বাংলাদেশের নতুন রপ্তানি সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মুক্ত যুক্তরাষ্ট্রের দাবি মানা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

  • Reporter Name
  • Update Time : ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 33

একাধিক ধারাবাহিক ভূমিকম্প রাজধানী ঢাকার বড় ধরনের ভূমিকম্পঝুঁকিকে আরও স্পষ্ট করেছে। বিশেষজ্ঞদের মতে, উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে হওয়া, অপরিকল্পিত নগরায়ণ ও ঘনবসতি—সব মিলিয়ে রাজধানী ভয়াবহ ক্ষতির মুখোমুখি হতে পারে।

গত শুক্রবার থেকে শনিবারের মধ্যে মাত্র ৩১ ঘণ্টায় ঢাকা ও আশপাশে চারটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল শুক্রবারের নরসিংদীর মাধবদীমুখী ৫.৭ মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তীব্র কম্পনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; নিহত হন ১০ জন, আহত হন ৬০০–র বেশি মানুষ।

শনিবার আরও তিনটি ভূমিকম্প হয়—নরসিংদীতে ৩.৩ ও ৪.৩ মাত্রার এবং ঢাকার বাড্ডায় ৩.৭ মাত্রার। বিশেষজ্ঞরা এসব ধারাবাহিক মৃদু ও মাঝারি কম্পনকে বড় ভূমিকম্পের সম্ভাব্য পূর্বসংকেত হিসেবে দেখছেন।

আবহাওয়া অধিদপ্তরের গত পাঁচ বছরের তথ্য বলছে, ২০২১ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দেশে রেকর্ড হওয়া ৩৯টি ভূমিকম্পের ১১টির উৎপত্তিস্থল ছিল ঢাকার ৮৬ কিলোমিটারের মধ্যে—অর্থাৎ প্রায় ২৮ শতাংশই রাজধানীর নিকটে। এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ৫.৭, দ্বিতীয় সর্বোচ্চ ৫.৬ (লক্ষ্মীপুরের রামগঞ্জ)।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, নরসিংদীর নিচে একটি বড় সাব-ফল্ট রয়েছে, যা ঢাকার দিকেও সম্প্রসারিত। বাংলাদেশের সীমান্তবর্তী তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের কারণে এলাকায় নিয়মিত কম্পন হচ্ছে, যা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

Update Time : ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫